Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পাঁচ জেলায় ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ

admin • 15 Apr 2026, 05:38 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পাঁচ জেলায় ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ

সরকার দেশের পাঁচ জেলায় ই-হেলথ কার্ড চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় এই কার্ড দেওয়া হবে। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে পাবনা-৪ আসনের সংসদ সদস্য মো. শামসুর রহমান সিমুল বিশ্বাসের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

 

তারেক রহমান বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে এই ই-হেলথ কার্ড কার্যক্রম চালু করা হবে। এ সংক্রান্ত একটি প্রকল্প প্রস্তাব বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, ই-হেলথ কার্ডধারী রোগীদের একটি ডিজিটাল রেফারেল সিস্টেম ও ইলেকট্রনিক পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা আরও সহজ, দ্রুত ও সমন্বিতভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

  এদিকে সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে দপ্তর ও সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে দুই হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম চলমান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছেন ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এরই মধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।   আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় বাকি সব শিক্ষককেও ইংরেজি প্রশিক্ষণের আওতায় আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।