Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পল্লী বিদ্যুতে স্বৈরাচারের ভূত আছে:রিজভী

admin • 17 Oct 2024, 08:26 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পল্লী বিদ্যুতে স্বৈরাচারের ভূত আছে:রিজভী

পল্লী বিদ্যুতে স্বৈরাচারের ভূত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডে ‘আমরা বিএনপি পরিবার’ এর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

রিজভী বলেন, ‘আমরা আগেও জানিয়েছি, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এবং সরকার এটাতে কান দেয়নি। এখানে গত ১৫ বছরে সব তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী আওয়ামী লীগের, যুবলীগের, শ্রমিক লীগের বাছাই করে ঢুকানো হয়েছে। তারা নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। একের পর এক বিদ্যুৎকেন্দ্র কেন বন্ধ করা হচ্ছে, যারা জড়িত তাদের কেন ধরছেন না?’

   

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘আপনারা যে আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছেন, এটার জন্য আমাদের সমাজ এখন প্রস্তুত নয়। এ পদ্ধতি জটিলতা তৈরি করবে। কারও স্বার্থে এ জিনিসগুলো আপনারা নিয়ে আসবেন না। নেপালে এটা চালু করেছিল, এলোমেলো হয়ে গেছে।’

 

একটা নতুন পদ্ধতি তৈরি করতে হলে সমাজ ও জনগণের আকাঙ্ক্ষার মিল থাকতে হবে উল্লেখ করে রিজভী বলেন, ‘সুশীল সমাজ এটার ওপর বক্তব্য রাখছেন। আর এটার ওপর ভিত্তি করে আপনারা যদি মনে করেন এটা সঠিক, তাহলে নির্বাচন ব্যবস্থা আরও ভেঙে যাবে। এখন এই আনুপাতিকটা বুঝতেই চলে যাবে ৫-১০ বছর।’

   

সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘আনুপাতিক হারে নির্বাচনের নামে জটিলতা তৈরি মানে স্বাধীনতাবিরোধীদের মদদ দেওয়া। আপনারা সুপরিকল্পিতভাবে কোনো জটিলতা তৈরি করবেন না।’

   

রিজভী আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন ড. মুহাম্মদ ইউনুসের সরকারকে প্রত্যেকটা দল সমর্থন করেছে। এটা গণতন্ত্রকামী মানুষের সমর্থিত সরকার। আপনাদেরকে জনগণের অন্তরের ভাষাটা আগে বুঝতে হবে।’

   

অনুষ্ঠানের আগে ও পরে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন ও সমবেদনা জ্ঞাপন করেন রিজভী।

‘আমরা বিএনপি’ পরিবার সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন, সদস্যসচিব মনজুর এলাহী, কেন্দ্রীয় বিএনপির তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন বকুল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।