Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পল্টন মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ

admin • 20 Jul 2025, 11:16 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পল্টন মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্টন মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। রোববার (২০ জুলাই) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ নাসির উল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নাসির উল আমিন বলেন, রাত পৌনে ৮টার দিকে রাজধানীর পল্টন মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এছাড়া শক্তিশালী কোনো ককটেল ছিল না। ‌বাজির মতো শব্দ হয়েছে।

 

তিনি বলেন, কোনদিক থেকে এসে বিস্ফোরণ ঘটিয়েছে সেসব বিষয়ে কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দূর থেকে কেউ ছুড়ে মেরেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।