Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ শোক দিবস

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব

admin • 03 Dec 2024, 04:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারপ্রাপ্ত পররাস্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়েছে।

   

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল চারটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন প্রণয় ভার্মা। ঠিক ঐ সময়ই অফিস ছেড়ে যাচ্ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

   

জানতে চাইলে তিনি বলেন, আজকে হাইকমিশনার কথা বলুক। ভিন্ন এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ ভারত সম্পর্কে আন্তরিকতা বাড়াতে বাংলাদেশের যতটুকু করার আমরা তা করবো।

   

গতকাল সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। 'হিন্দু সংঘর্ষ সমিতি' নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।