Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পবিত্র শবে মেরাজের তারিখ সংশোধন

admin • 23 Jan 2023, 08:20 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পবিত্র শবে মেরাজের তারিখ সংশোধন

পবিত্র শবে মেরাজের তারিখ সংশোধন হয়েছে। ১৯ নয়, আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। সোমবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এর আগে বাদ মাগরিব সন্ধ্যা ৬টার দিকে বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনিম হাসান।

 

সভা থেকে ১৪৪৪ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখার বিষয়টি জানানো হয়। সভায় শবে মিরাজের তারিখও নির্ধারণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।