Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

পবিত্র শবে মেরাজ ১৯ ফেব্রুয়ারি

admin • 23 Jan 2023, 07:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পবিত্র শবে মেরাজ ১৯ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটির একটি সভা সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভা শেষে এ তথ্য জানায় চাঁদ দেখা কমিটি।

চাঁদ অনুযায়ী আগামী ২৪ জানুয়ারি মঙ্গলবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। আগামী ১৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুনিম হাসান।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে সোমবার ১৪৪৪ হিজরি সালের রজব মাসের চাঁদ দেখা গেছে। তাই মঙ্গলবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এ হিসেবে আগামী ২৬ রজব ১৪৪৪ হিজরি, ১৯ ফেব্রুয়ারি দিনগত রাতে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।

রজব হিজরি সনের বিশেষ ও মহিমান্বিত একটি মাস। রমজানের আগমনী বার্তা নিয়ে আসা রজব আল্লাহ প্রদত্ত চারটি সম্মানিত মাসের একটি। এ মাস থেকেই রমজানের প্রস্তুতি নেয়া শুরু করেন মুসলিমরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।