Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পবিত্র কাবা শরিফে উদারতার জন্য পুরস্কৃত বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী

admin • 13 Jan 2026, 04:48 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পবিত্র কাবা শরিফে উদারতার জন্য পুরস্কৃত বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী

পবিত্র কাবা শরিফে এক ওমরাহ যাত্রীকে নিজের জায়নামাজ দিয়ে নামাজ আদায়ের সুযোগ করে দিয়ে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী। এই মানবিক আচরণের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা দিয়েছে মক্কা সিটি কর্পোরেশন।

 

সোমবার (১২ জানুয়ারি) বার্তাসংস্থা সৌদি গ্যাজেট এ তথ্য জানায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক অচেনা ওমরাহ যাত্রীকে নামাজ পড়ার জন্য নিজের জায়নামাজ এগিয়ে দিচ্ছেন ওই বাংলাদেশি কর্মী।

 

মক্কা সিটি কর্পোরেশন এক বিবৃতিতে জানায়, হাজিদের প্রতি আন্তরিক সেবা ও মহৎ আচরণের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে। তারা বলেন, এই উদারতা পবিত্র শহর মক্কা ও মসজিদুল হারামের মহান আদর্শের এক বলিষ্ঠ প্রতিফলন।

 

বিবৃতিতে আরও বলা হয়, দয়া ও মহানুভবতার এই দৃষ্টান্তটি অত্যন্ত সহজ ও বিশুদ্ধ। এটি সেই সমবেদনা ও নিঃস্বার্থ সেবার বহিঃপ্রকাশ। যা এই পবিত্র স্থানটির অন্যতম বৈশিষ্ট্য।

 

পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্বশীলতা এবং আল্লাহর ঘরের মেহমানদের প্রতি তার মানবিক আচরণের বিশেষ প্রশংসা করেছে কর্তৃপক্ষ। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরাও তার ভূয়সী প্রশংসা করেন।

এই ঘটনাটি কাবায় প্রতিদিন নীরবে সেবা দিয়ে যাওয়া অসংখ্য কর্মীর মানবিকতা ও নিষ্ঠার প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

সূত্র: সৌদি গ্যাজেট
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।