Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পদ্মা সেতু দিয়ে বুধবার থেকে ট্রেন চলাচল শুরু

admin • 31 Oct 2023, 11:20 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পদ্মা সেতু দিয়ে বুধবার থেকে ট্রেন চলাচল শুরু

বুধবার (১ নভেম্বর) থেকে পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। খুলনা-ঢাকা-খুলনা পথে চলাচলকারী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি আগামীকাল বুধবার থেকে বঙ্গবন্ধু রেল সেতুর পরিবর্তনে পদ্মা সেতু ব্যবহার করে চলাচল করবে। ট্রেন চলাচলের জন্য ইতিপূর্বে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এরইমধ্যে শুরু হয়ে গেছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। স্টেশন মাস্টার সহ রেলওয়ে কর্মকর্তারা যোগ দিয়েছেন কর্মস্থলে।

   

ঢাকা-ভাঙ্গা অংশে ট্রেন চলাচলে যাত্রীবাহী ট্রেনের গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার ও মালবাহী ট্রেন ৮০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।

 

কয়েক দফা পরীক্ষামূলক ট্রেন চলাচলের সফল কার্যক্রম শেষে গেলো ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশে বাণিজ্যিক ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

   

এই প্রকল্পে মুন্সীগঞ্জ প্রান্তে রয়েছে তিনটি রেলস্টেশন। ট্রেন পরিষেবার সাথে যুক্ত হচ্ছে জেলার সিরাজদিখান, শ্রীনগর ও লৌহজং উপজেলা।

   

প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আহমেদ জানান, "টেকনিক্যাল সাইড থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের জন্য প্রস্তুত প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশ। তবে কয়েকটি স্টেশনের অভ্যন্তরীণ কিছু কাজ এখনও চলছে। আগামী বছরের জুনেই তা শেষ হবে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।