Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

পদ্মা সেতু দিয়ে ঢাকা-মাওয়ায় চলল পরীক্ষামূলক রেল ট্রাক

admin • 19 Aug 2023, 03:58 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পদ্মা সেতু দিয়ে ঢাকা-মাওয়ায় চলল পরীক্ষামূলক রেল ট্রাক

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশে পরীক্ষামূলকভাবে চললো রেল ট্রাক। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উদ্দেশে যাত্রা শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে রেল ট্রাকটি মাওয়া প্রান্তে পৌঁছায়।

পরে দুপুর ১২টার দিকে রেল ট্রাকটি মাওয়া থেকে পদ্মা সেতু দিয়ে ভাঙ্গার উদ্দেশে রওনা হয়।

চলতি পথে রেল ট্রাকটিতে থাকা পর্যবেক্ষক দল ঢাকা-মাওয়া অংশে স্থাপিত রেল লাইনের বিভিন্ন পয়েন্ট ও স্টেশনে ত্রুটি-বিচ্যুতিগুলো পর্যবেক্ষণ করে।

পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের ব্যবস্থাপক-২ বিগ্রেডিয়ার জেনারেল জামিউল রহমান জানান, ‘আমাদের ট্রায়াল পিরিয়ড সম্পূর্ণভাবে সার্থক হয়েছে।

 

ট্রেন চলাচলের জন্য সম্পূর্ণ রেডি। কবে উদ্বোধন হবে, সেটা বলতে পারছি না, তবে আগামী সোমবার রেলমন্ত্রী রেল ট্র্যাকে চড়ে ঘুরে দেখবেন। ’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।