Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পদ্মা সেতু অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

admin • 12 Jul 2025, 08:52 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পদ্মা সেতু অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

মিডফোর্ড হত্যাকাণ্ড, শরীয়তপুরের গোসাইরহাটে শিক্ষার্থীদের উপর হামলা,যাত্রাবাড়ীতে শরীয়তপুরের বাস ভাঙচুর এবং রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের ঘটনার প্রতিবাদে পদ্মা সেতু অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

 
শনিবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে পদ্মা সেতুর দক্ষিণ টোল প্লাজা অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করেন।কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি জাতীয় যুব শক্তি ও শরীয়তপুরের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।  
এ সময় বক্তারা বলেন,“রাজনৈতিক ছত্রছায়ায় একের পর এক চাঁদাবাজি, দখল, হামলা এবং খুন সংঘটিত হচ্ছে। প্রশাসন নিরব। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচার দাবি করছি।”  
বক্তারা আরও বলেন, এই আন্দোলন কোনো দলীয় নয়, এটি নিপীড়িত মানুষের ন্যায়ের দাবিতে গড়ে ওঠা গণআন্দোলন। যদি ন্যায়বিচার না হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।  

এসময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রায় তিন কিলোমিটার রাস্তা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।