Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পণ্য ও সেবার দাম নিয়ন্ত্রণে সঠিক পথে বাংলাদেশ: আইএমএফ

admin • 01 Nov 2024, 06:28 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পণ্য ও সেবার দাম নিয়ন্ত্রণে সঠিক পথে বাংলাদেশ: আইএমএফ

বাংলাদেশের পণ্য ও সেবার দাম নিয়ন্ত্রণে সঠিক পথেই রয়েছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি উল্লেখ করেছে, বাংলাদেশ ব্যাংককে এ মুহূর্তে সংকোচনশীল হতে হবে, যেন টাকার প্রবাহে ভারসাম্য রাখা যায়।

শুক্রবার সকালে জাপানের টোকিওতে রিজিওনাল ইকোনমিক আউটলুক প্রতিবেদন নিয়ে ব্রিফিংয়ে আইএমএফের পক্ষ থেকে এ অভিমত প্রকাশ করা হয়।

 

আইএমএফের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের সহকারী পরিচালক থমাস হেলব্লিং বলেন, বাংলাদেশের অর্থনীতি একাধিক ধাক্কা সামাল দিচ্ছে। রাজনৈতিক অস্থিরতা এবং টানা বন্যার কারণে পণ্য সরবরাহে বাধা পড়েছে।

 

তিনি জানান, ২০২২ সাল থেকে দেশে পণ্য ও সেবার দাম বেড়ে গেছে, তাই সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করা ছাড়া বিকল্প নেই।

 

আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশ এবং আগামী বছরে তা ৪ দশমিক ৪ শতাংশ কমতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।