Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পটুয়াখালীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

admin • 30 May 2024, 11:41 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পটুয়াখালীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণের জন্য পটুয়াখালীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে দুর্গত এলাকার উদ্দেশে রওনা দেন তিনি। হেলিকপ্টার থেকেই দুর্যোগকবলিত মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, পটুয়াখালীর উপকূলীয় জেলা কলাপাড়ায় আঘাত হাতে ১২০ কিলোমিটার গতির ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড়টি রোববার রাতে উপকূলীয় জনপদে হামলে পড়লেও তাণ্ডব চালায় সোমবার বিকাল চারটা পর্যন্ত। দীর্ঘ সময়ের এই তাণ্ডবে কেড়ে নেয় তিনটি প্রাণ। সাড়ে ৩ হাজার কাঁচা-অর্ধপাকা ঘরবাড়ি সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে।

উপড়ে পড়েছে হাজার হাজার গাছপালা। ৯ হাজার ১০৫টি পুকুর, ৭৬৫টি মাছের ঘের এবং ১২০টি কাঁকড়া ঘের প্লাবিত হয়েছে। ৪ কিলোমিটার বেড়িবাঁধ আংশিক বিধ্বস্ত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় অর্ধ লাখ মানুষ। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এখনো বিদ্যুৎহীন রয়েছে অনেক এলাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।