Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

admin • 04 Jan 2025, 08:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

দেবীগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পৌর সদরের দেবীগঞ্জ অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এই ক্যাম্পের আয়োজন করে।

 

প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর, দেবীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ রাসেল ও সেক্রেটারি তোফাজ্জল হোসেন, পৌর জামায়াতে ইসলামীর আমির শেখ ফরিদ হাসান ও পৌর সেক্রেটারি নাবিউল হাসান, পৌর জামায়াতের সদস্য সুমন ইসলাম, শ্রমিক নেতা রুহুল আমিন প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া বলেন, জামায়াতে ইসলামীর একটি সহযোগি সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প চলছে। এখানে শিশু বিশেষজ্ঞ, গাইনী বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখছেন। তৃনমুল পর্যায়ে যারা দূরে গিয়ে ভালো চিকিৎসক দেখাতে পারে না তাদের কথা মাথায় রেখেই আজকের মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য এধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

উল্লেখ্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজিত মেডিক্যাল ক্যাম্পে নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ, হাড় ও জোড়া বিশেষজ্ঞ, স্ত্রী ও প্রসুতি বিশেষজ্ঞ এবং মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।