Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ইজিবাইক, যাত্রীর মৃত্যু

admin • 24 Jul 2025, 02:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ইজিবাইক, যাত্রীর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক সেতু এলাকায় পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় হাফিজুর ইসলাম (২৫) নামে এক ইজিবাইক যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ আরও দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে চালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ১০টার সময় তেঁতুলিয়া উপজেলার শালবাহান রোডের মাঝিপাড়া সংলগ্ন ডাহুক সেতুর উত্তর অংশে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাফিজুর ইসলাম তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াগছ বালাবাড়ি এলাকার আসব আলীর ছেলে। তিনি নিজ বাড়িতে ফিরছিলেন ইজিবাইকে করে। ডাহুক সেতুতে পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি পাথরবোঝাই ট্রাক ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি সামনে দাঁড়ানো অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই হাফিজুরের মৃত্যু হয়।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় জানান, ‘আহতদের দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাক দুটি এবং ইজিবাইকটি পুলিশ জব্দ করেছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়। সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।