Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পঞ্চগড়-২ আসনে ধানের শীষে লড়বেন ফরহাদ হোসেন আজাদ

admin • 03 Nov 2025, 07:39 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
পঞ্চগড়-২ আসনে ধানের শীষে লড়বেন ফরহাদ হোসেন আজাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (দেবীগঞ্জ–বোদা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের নাম ঘোষণা করা হয়েছে।

 

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বৈঠকে তৃণমূলের সুপারিশ ও বিভাগীয় পর্যায়ের মতামতের ভিত্তিতে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়। পরে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন।

 

এ সময় পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদের নাম ঘোষণা করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, ফরহাদ হোসেন আজাদ দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

 

বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

উল্লেখ্য, ফরহাদ হোসেন আজাদ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বার্তা প্রেরক সিরাতুল মোস্তাকিম

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।