Friday, 4 September 2026
শিরোনাম
বিনোদন

নৌকায় ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করলেন চিত্রনায়িকা বুবলী

admin • 30 Aug 2024, 10:48 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নৌকায় ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করলেন চিত্রনায়িকা বুবলী

দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যায় অসহায় হয়ে পড়েছে বানভাসি মানুষ। ইতিমধ্যে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও প্রত্যন্ত অঞ্চলে সংকট কাটেনি।

 

এ পরিস্থিতিতে বিশুদ্ধ পানি, ঔষুধ, খাবার খুব জরুরি। এই সংকটকালে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন দেশের মানুষ। চিত্রনায়িকা শবনম বুবলীও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

 

ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে গিয়েছেন নিজ জেলা নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে ত্রাণ ভর্তি পিকআপ নিয়ে বুবলী ছুটে যান নোয়াখালীর বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চলে। এ জেলার সেনবাগ, বাংলাবাজার, চাটখিল, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও ছাতারপাইয়াসহ বেশ কিছু এলাকায় নৌকাযোগে ত্রাণ বিতরণ করেন অভিনেত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।