Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নোবিপ্রবিতে চান্স পাওয়া অসচ্ছল শিক্ষার্থীর দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা হাসিবুল

admin • 07 Aug 2025, 06:09 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নোবিপ্রবিতে চান্স পাওয়া অসচ্ছল শিক্ষার্থীর দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা হাসিবুল
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভর্তির সুযোগ পাওয়া আর্থিকভাবে অসচ্ছল এক শিক্ষার্থীর ভর্তি কার্যক্রমের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাসিবুল হোসেন।
বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসা প্রশাসন বিভাগে সুযোগ পাওয়া ওই শিক্ষার্থী আর্থিক অনটনের কারণে ভর্তি হতে পারছিলেন না। বিষয়টি জানার পর ছাত্রদল নেতা হাসিবুল হোসেন তাঁর সার্বিক দায়িত্ব নেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) তিনি ভর্তির কার্যক্রম সম্পন্ন করেন।
ছাত্রনেতা হাসিবুল হোসেন বলেন, “মেধাবীরা কখনো থেমে যায় না। যখন দেখলাম একজন মেধাবী শিক্ষার্থী শুধুমাত্র টাকার অভাবে উচ্চশিক্ষার স্বপ্ন থেকে পিছিয়ে পড়ছে, তখন আমরা তার পাশে দাঁড়িয়েছি। ছাত্রদল কেবল রাজনীতি করে না, মানবিক দায়বদ্ধতা থেকেও মানুষের পাশে দাঁড়ায়।”
তিনি আরও বলেন, “ভবিষ্যতেও যদি এমন কেউ সমস্যায় পড়েন, আমরা চেষ্টা করব পাশে দাঁড়ানোর। এটাই ছাত্রদলের অঙ্গীকার।”
ভর্তির সুযোগ পাওয়া ওই শিক্ষার্থী  বলেন, “নোবিপ্রবিতে ভর্তি হওয়া ছিল আমার স্বপ্ন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ, বাবাও বেকার। ভর্তি হওয়ার কথা চিন্তা করেই চোখে অন্ধকার দেখছিলাম। এমন সময়ে হাসিব ভাই যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা আমি কোনো দিন ভুলব না। একজন শিক্ষার্থীর জন্য এমন সহানুভূতি ও সহায়তা সত্যিই আশার আলো দেখায়।”
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।