Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নেত্রকোনায় ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন

admin • 10 Jun 2026, 04:36 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
নেত্রকোনায় ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন

নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর পাশে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৯ জুন) স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়ার ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ছড়িয়ে পড়া ওই ভিডিও ক্লিপে দেখা যায়, রাতের আঁধারে কে বা কারা স্মৃতিস্তম্ভটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে দ্রুত চলে যেতে দেখা যায়। এসময় কয়েকজন যুবকের ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার শব্দ শোনা যায়। আজ বুধবার সকালে সরেজমিনে গিয়ে জুলাই স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়ার কারণে পোড়ার কালো চিহ্ন দেখা গেছে।

 

খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিন বা কোনো দাহ্য পদার্থ ঢেলে রাতের আঁধারে স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়া হয়েছিল। তবে স্মৃতিস্তম্ভটি স্টিল বা লোহা দিয়ে নির্মিত হওয়ায় মূল কাঠামোর বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পর্যালোচনা করা হচ্ছে। এই ঘটনার পেছনে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত ও অভিযান চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।