Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে আ. লীগের সমাবেশে চলছে গান

admin • 28 Oct 2023, 02:13 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে আ. লীগের সমাবেশে চলছে গান

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ কিছুক্ষণ পরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এর আগে সমাবেশ মঞ্চে গান পরিবেশন করছেন শিল্পীরা। নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে এই আয়োজন বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

 

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বায়তুল মোকাররম দক্ষিণ গেইটের সামনে এই সমাবেশ উপলক্ষ্যে লোকে লোকারণ্য হয়ে গেছে। সকাল থেকেই নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে জড়ো হন। তারা নানা স্লোগান দিচ্ছেন। সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বেলা ২টায়।

 

আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের উপস্থাপনায় অনুষ্ঠান শুরুতে সংগীত পরিবেশন করেন লোকসংগীত শিল্পী লিপি সরকার। এর আগে নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থলে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এ শান্তি সমাবেশের আয়োজন করেছে। মঞ্চে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।