Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নুরের উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা

admin • 30 Aug 2025, 11:18 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নুরের উপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা

রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় বিপ্লবী ছাত্রজনতার ব্যনারে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মজমপুরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে গণঅধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা বক্তব্য দেন। প্রসঙ্গত, রাজধানীর কাকরাইলে শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।