দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৫টার আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিষয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন।
বৈঠকে শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে ভাষণ দেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ ঠিক করা হয়েছে ৭ জানুয়ারি।





