Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নির্বাচনে জয়লাভে প্রধানমন্ত্রীকে এফবিসিসিআইর অভিনন্দন

admin • 09 Jan 2024, 09:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নির্বাচনে জয়লাভে প্রধানমন্ত্রীকে এফবিসিসিআইর অভিনন্দন

দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর নেতারা।

 

মঙ্গলবার (৯ জানুয়ারি) এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে গণভবনে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এফবিসিসিআই নেতারা।

 

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন হিসেবে এফবিসিসিআইর পক্ষ থেকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সংগঠনের সভাপতি। দেশের অগ্রগতি ও উন্নয়নে অবদান রাখার কথা পুনর্ব্যক্ত করেন ব্যবসায়ী নেতারা।

 

এসময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, ড. যশোদা জীবন দেবনাথ, মিস শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), মো. মুনির হোসেন, এফবিসিসিআই পরিচালক ড. মুনাল মাহবুব প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।