Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নির্বাচনে কোনো সংঘর্ষ বা মারামারি দেখতে চাই না: প্রধানমন্ত্রী

admin • 21 Dec 2023, 07:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নির্বাচনে কোনো সংঘর্ষ বা মারামারি দেখতে চাই না: প্রধানমন্ত্রী

নির্বাচনে দলের কেউ সংঘাত করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান বলেছেন, ভোটে নৌকা, স্বতন্ত্র ও অন্যান্য দলও আছে।

 

জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। কেউ কারও অধিকারে হস্তক্ষেপ করতে পারবে না। নির্বাচনে কোনো সংঘর্ষ বা মারামারি দেখতে চাই না।

 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) পাঁচ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সভাপতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের কেউ সংঘাত করলে তার রেহাই নেই, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো। জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করবে সেটিই চাই। গণতন্ত্রকে আরও সুদৃঢ় করতে না পারলে, বাংলাদেশ শেষ হয়ে যাবে। এ সময় তিনি বলেন, ‘ভোট চুরির সুযোগ নেই বলে বিএনপি নির্বাচনে আসেনি’।

 

প্রধানমন্ত্রী বলেন, আমরা দুর্নীতিমুক্ত, সুষম উন্নয়নের বাংলাদেশ গড়তে চাই। স্মার্ট বাংলাদেশ গড়তে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেবো। সন্ত্রাসী-জঙ্গিবাদী দল বিএনপির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।

 

বিএনপিকে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে বেরোনো দল বল মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে, আর বিএনপি জানে জ্বালা-পোড়াও করতে। ২০১৩-১৪ এর মতো আবারও অগ্নিসন্ত্রাস করছে বিএনপি। বিদেশ থেকে নির্বাচন বানচালের হুকুম দিচ্ছে। ওরা গণতন্ত্র বানানই জানে না। মানুষের শান্তি ওদের ভালো লাগে না। তাদের সবকিছুই অবৈধ, ওরা নির্বাচনের কি বোঝে?

 

এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে পুনরায় সরকার গঠন করে জনগণের সেবা করার সুযোগ দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।