Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নিজের পয়সায় পোস্টার বানিয়ে লিখতে হয় ‘প্রচারে এলাকাবাসী’, ভাবতেই শরম লাগে

admin • 09 Nov 2025, 08:21 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নিজের পয়সায় পোস্টার বানিয়ে লিখতে হয় ‘প্রচারে এলাকাবাসী’, ভাবতেই শরম লাগে

নির্বাচন করতে নিজের অর্থ খরচ করে পোস্টার ছাপিয়ে ‘প্রচারে এলাকাবাসী’ লিখে প্রচার করতে হয়। এটি ভাবতেই ‘শরম’ লাগে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। 

 

শনিবার (৮ নভেম্বর) রাত সোয়া নয়টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাস্যরসাত্মক এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই পোস্টটি শেয়ার দেন ডা. মিতু। 

 

পোস্টে অনুসারীদের বানানো একটি নির্বাচনী পোস্টার যুক্ত করেছেন তিনি। সেই পোস্টারে বলা হয়েছে, ঝালকাঠি-১ আসনে এনসিপির হয়ে শাপলার কলিতে লড়বেন ডা. মাহমুদা আলম মিতু। 

 

পোস্টের ক্যাপশনে এনসিপি নেত্রী লিখেছেন, একটা জিনিস ভাবলেই শরম লাগে। ইলেকশন করতে হলে নিজের পয়সায় পোষ্টার বানিয়ে, নিজেই প্রচার করে সেটা আবার ‘প্রচারে এলাকাবাসী’ লিখে প্রচার করতে হয়। কী একটা অবস্থা। শুরুটাই হয় এলাকাবাসীর মাথায় কাঁঠাল ভেঙে। 

 

সাথে শেয়ার করা পোস্টারের প্রশংসা করে তিনি লিখেছেন, এই ফটোকার্ড কে বানাইছেন? সে একটু কমেন্ট করেন। ইলেকশন ম্যাটার না, ফটোকার্ড সুন্দর হইছে তাই আপলোডের লোভ সামলাতে পারলাম না। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।