Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করলেন প্রধানমন্ত্রী

admin • 11 Oct 2023, 08:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে গিয়ে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সেই খাবার তিনি নিজ হাতে স্বজনদের মাঝে পরিবেশন করেছেন।

আজ বুধবার (১১ অক্টোবর) আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে পোস্ট করা একটি রিল ভিডিওতে বিষয়টি জানা যায়। ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না।

পরিবারের সবার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ব্যতিক্রমী সন্ধ্যা। ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ-পোলাও স্বজনদের জন্য পরিবেশন করছেন। গরম ভাপ ওঠা ইলিশের টুকরো যেন ভেঙে না যায় সেজন্য তিনি পরম মমতায় একটি একটি করে প্লেটে তুলে দিচ্ছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর নিজ হাতে রান্না করা ইলিশ পোলাওসহ খাবারের ম্যানুতে ছিল, গরুর মাংস, খাসির মাংস, সবজি, ডাল কয়েক প্রকার মাছসহ বিভিন্ন মিষ্টান্ন।

এ সময় উপস্থিত ছিলেন শেখ পরিবারের সদস্য, বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, তার ছেলে বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, শেখ দিপু, শেখ লিপু, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়ার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ও টুঙ্গিপাড়ায় বসবাসরত শেখ পরিবারের সদস্যরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।