Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর লাশ

admin • 10 Jun 2026, 01:21 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর লাশ

 জামালপুরের মেলান্দহ উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ প্রায় ৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৯ জুন) রাত ১১ টার দিকে উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের রায়ের বাকাই গ্রামের আনছার আলীর পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

এর আগে বিকেল ৫টা দিকে তারা নিখোঁজ হয়। চরবানীপাকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত নিহতরা হলো রায়ের বাকাই গ্রামের আব্দুর রফিকের ছেলে আল নাফি (৮) এবং একই গ্রামের মঞ্জু মিয়ার ছেলে মো. রিফাত (৮)।

 

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ফুটবল খেলা শেষে দুই শিশু গোসল করার উদ্দেশ্যে বাড়ির পাশের পুকুরে যায়। এরপর তারা আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজন ও এলাকাবাসী দীর্ঘ সময় ধরে সম্ভাব্য বিভিন্ন স্থানে তাদের সন্ধান চালিয়েও কোনো খোঁজ পাননি।

 

একপর্যায়ে রাতের দিকে পুকুরপাড়ে শিশু দুটির জুতা দেখতে পান স্বজনরা। পরে স্থানীয় কয়েকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করলে দুই শিশুকে গলাগলি অবস্থায় পানির নিচে দেখতে পান। সেখান থেকে তাদের উদ্ধার করে তীরে আনা হলে তারা মৃত বলে নিশ্চিত হওয়া যায়। চ

 

রবানীপাকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।