Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নিকুঞ্জের সিটি সেন্টার কলেজে আগুন

admin • 29 Dec 2022, 08:56 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নিকুঞ্জের সিটি সেন্টার কলেজে আগুন

রাজধানীর নিকুঞ্জের সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজে আগুন লাগার ঘটনা ঘঠেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিকুঞ্জ সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের সাতটি ইউনিট সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সর্বশেষ খবর অনুযায়ী আমাদের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের খবরও পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।