Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নারীদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

admin • 27 Apr 2026, 01:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নারীদের এলপিজি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের জন্য এলপিজি কার্ড দেয়া হবে। সোমবার (২৬ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

 

যতদিন দায়িত্ব থাকবে জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে। আর প্রতিটি কর্মসূচি মানুষের জন্য হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, গ্যাসের সমস্যা সমাধানে মা ও বোনদের এলপিজি কার্ড করে দেয়া হবে।

দেশে নারী শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য ডিগ্রি পর্যন্ত সরকার মেয়েদের বিনামূলে লেখাপড়ার ব্যবস্থা করবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, গণভোটের রায়কে ভিন্ন খাতে নিতে চাইছে কিছু রাজনৈতিক দল। যারা জুলাই সনদকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তারা সফল হলে জনগণের কর্মসূচি ব্যাহত হবে। এনিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান রইল।

এর আগে উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৫০ মিনিটে যশোরের উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর সফরসূচিতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জনসভায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।