আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সারাদেশের প্রায় পাঁচশত নারী উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাহসিকা-নারী উদ্যোক্তা সমাবেশ ও সম্মাননা ২০২৪। তাদের এবারের স্লোগান ‘বাধ ভেঙে দাও’। এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
উইমেন এন্ড ই কমার্স ট্রাস্ট (উই), বাংলাদেশ ও নেদারল্যান্ড ভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন সংস্থা PUM. এর সহযোগিতায় স্বপ্নশীলন ও Career Care এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্সিটিটউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) বীর মুক্তিযোদ্ধা মিলনায়তনে অনুষ্ঠাতব্য এ আয়োজনে উদীয়মান উদ্যোক্তাদের সম্মাননা প্রদানসহ দেশি বিদেশি বিশেষজ্ঞ, বক্তা ও প্রশিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে পণ্য বা সেবার মান নিশ্চিতকরণ, বাজারজাতকরণ, প্রচার কৌশল, নেটওয়ার্কিং, অর্থায়ন প্রক্রিয়াসহ সকল বিষয়ে আলোচনা করা হবে। উৎসবমুখর এ আয়োজনে সারথী হতে আপনিও পারেন।
উৎসবমুখর অনবদ্য এ আয়োজনে অংশ নিতে ফ্রি রেজিস্ট্রেশন করা যাবে আগামী ৬ মার্চ পর্যন্ত। রেজিস্ট্রেশন লিংকঃ





