নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফার্ম হাউজের পুকুরে ডুবে মশহুদ মঞ্জুর বর্ষ (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার প্রথম বর্ষের সহপাঠী বর্নিল সপ্তর্ষী জানান, মোহাম্মদপুর থেকে সাত বন্ধু মিলে সোনারগাঁওয়ে এক বন্ধুর বাবার ফার্ম হাউজে বেড়াতে যান। দুপুরের পর বর্ষসহ চারজন পুকুরে গোসল করতে নামেন। এক পর্যায়ে একজন পিছলে গভীর পানিতে চলে গেলে অন্যরা তাকে ধরতে চেষ্টা করেন। এসময় বর্ষ ডুবে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্ধুরা জানিয়েছেন বর্ষ পানিতে ডুবে যায়। মরদেহ মর্গে রাখা হয়েছে।
এক্সক্লসিভ
মৃত বর্ষের বাবা শেখ মঞ্জুর বারী মঞ্জু বলেন, তাদের বাড়ি গাজীপুরের কালীগঞ্জে হলেও বর্তমানে পরিবারটি মোহাম্মদপুর বাবর রোডে বসবাস করছে। তিনি প্রশ্ন তুলেছেন, আমার ছেলে সাঁতার জানতো। শুধুই পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে না। এখানে অন্য কিছু থাকতে পারে।
নারায়ণগঞ্জে পুকুরের পানিতে ডুবে বিইউপি শিক্ষার্থীর মৃত্যু
admin
• 11 Sep 2025, 02:08 PM
• পঠিত 3 বার
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





