নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া আরও দুইটি অবিস্ফোরিত রকেট লঞ্চার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে এই ২টি রকেট লঞ্চার উদ্ধার করা হয়।
তমব্রু সীমান্তের পশ্চিম কূলে ফসলি জমিতে কাজ করার সময় অবিস্ফোরিত রকেট লঞ্চর দুটি দেখতে পান স্থানীয়রা। অবিস্ফোরিত এসব ভারী অস্ত্রের গোলা ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে সীমান্ত এলাকায়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ঘুমধুম ইউনিয়নের নয়াপাড়া এলাকার খোলা বিল থেকে উদ্ধার হওয়া অবিস্ফোরিত একটি মর্টারশেল নিষ্ক্রিয় করা হয়েছে। আজ সকাল ৭ টায় তুমব্রু সীমান্তে আরও একটি অবিস্ফোরিত মর্টারশেল পাওয়া গেছে।





