Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নবীনদের বরণ করলো শহীদ সালাম বরকত হল ছাত্রদল

admin • 18 Jun 2026, 08:57 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
নবীনদের বরণ করলো শহীদ সালাম বরকত হল ছাত্রদল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হল শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাত ৯টায় হলের কমনরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাজু আহমেদ।

 

এছাড়া উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হাবিবুর রহমান আসিফ, জাহিদ হাসান, শরিফুল ইসলাম রোমান, মাসুদ রানা পাইলট, মিষ্টু, মামুন মিয়া, শিমুল মিয়া, মেহেবুব মারুফ, আবরার আজিম তাইফ, রিয়াদ, সামি রেজা, রুহুল আমিন সুইট, শাহিদ তালুকদার, মনির হোসেন মিরন, শান্ত, নাইম, মাহবুব, তুহিনসহ হল ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের সভাপতি মো. সাইদুল ইসলাম এবং সঞ্চালনা করেন হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আলিফ।

 

প্রধান অতিথির বক্তব্যে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল হালিম নবাগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে স্বাগত জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের স্থান নয়, বরং নিজেকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্র। তোমাদের মেধা, সততা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারো।

 

মতের ভিন্নতা থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার সংস্কৃতি ধারণ করতে হবে।” নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সদস্য মো. হাবিবুর রহমান আসিফ।

 

তিনি ৫৫তম ব্যাচের শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং এ যাত্রা তাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে। তিনি নবীনদের মেধা, কর্ম ও নেতৃত্বের মাধ্যমে নিজেদের যোগ্য অবস্থান তৈরি করার আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা, ছাত্ররাজনীতি, ক্লাব কার্যক্রম ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে অংশগ্রহণ একজন শিক্ষার্থীকে সমাজ ও বিশ্ববিদ্যালয়ে বিশেষ মর্যাদা এনে দিতে পারে।

 

বক্তব্যের শেষে তিনি উইলিয়াম শেক্সপিয়রের উক্তি—“Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them”—উদ্ধৃত করেন। সভাপতির বক্তব্যে সাইদুল ইসলাম বলেন, “ছাত্রদল জোর-জুলুম বা ডমিনেট করার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং আমরা কো-অপারেশনের রাজনীতি করতে চাই। আমরা গেস্টরুম বা র্যাগিংয়ের নামে মধ্যযুগীয় বর্বরতার রাজনীতিকে এই ক্যাম্পাসের মাটিতে চিরতরে পুঁতে ফেলেছি।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।