Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

‘নতুন কুঁড়ি’-র নামে ভুয়া পেজ ও ইউটিউব চ্যানেল নিয়ে বিটিভির সতর্কতা

admin • 06 Oct 2025, 06:56 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
‘নতুন কুঁড়ি’-র নামে ভুয়া পেজ ও ইউটিউব চ্যানেল নিয়ে বিটিভির সতর্কতা
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় শিশু প্রতিযোগিতা অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’-র নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খোলার বিরুদ্ধে সতর্কতা জারি করেছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমটি।   সোমবার (৬ অক্টোবর) বিটিভির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নতুন কুঁড়ি’ নামে কিছু পেজ ও চ্যানেল সামাজিক মাধ্যমে চালু হয়েছে, যেগুলোর সঙ্গে বিটিভির কোনো প্রকার সংযুক্তি বা অনুমোদন নেই। এসব ভিত্তিহীন ও ভুয়া প্ল্যাটফর্ম থেকে সচেতন থাকতে বলা হয়েছে।   সঠিক তথ্য ও অনুষ্ঠান সংক্রান্ত আপডেট পেতে বিটিভির সরকারি ওয়েবসাইট (www.btv.gov.bdhttp://www.btv.gov.bd), ভেরিফায়েড ফেসবুক পেজ (Bangladesh Television) এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেল (youtube.com/@BangladeshTelevision-BTV](https://www.youtube.com/@BangladeshTelevision-BTV) অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।