Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ধানমন্ডিতে ‘বার্গার বাবু’ গ্রেপ্তার

admin • 10 Mar 2026, 02:19 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ধানমন্ডিতে ‘বার্গার বাবু’ গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামি মো. জাহিদুল ইসলাম বাবু ওরফে ‘বার্গার বাবু’ (৩৫) কে গ্রেপ্তার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। রোববার (৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ধানমন্ডি মডেল থানার ৮ নম্বর সড়কে শেখ জামাল মাঠের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাহিদুল ইসলাম বাবু ওরফে বার্গার বাবুকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার জাহিদুল ইসলাম বাবু একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামি। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।