Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ধর্মে মনোযোগী হয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

admin • 17 Jul 2025, 11:03 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ধর্মে মনোযোগী হয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী কুকুরকে সন্তানের মতো ভালোবাসেন- মিডিয়ার কল্যাণে সেই গল্প প্রায় সবারেই জানা। কিন্তু জানেন? প্রাণীর প্রতি ভালোবাসা থেকে মাছ, মাংস খাওয়া ছেড়েছেন এই নায়িকা! তিনি ধর্মীয় রীতি-নীতি পালনেও আগের চেয়ে আরও বেশি মনোযোগী হয়েছেন।

 

পুরাণ অনুযায়ী, শ্রাবণ মাসকে বলা হয় শিবের মাস। হিন্দু শাস্ত্র অনুযায়ী, যারা শিবের ভক্ত তারা সোমবার শিবলিঙ্গে জল ঢেলে পুজা করেন এবং নিরামিষ খান। পুরো শ্রাবণ মাসজুড়ে যারা প্রতি দিন পূজা করতে পারেন না তারা অন্তত শ্রাবণ মাসের চারটি সোমবার নিয়ম পালনের চেষ্টা করেন।

 

শ্রাবণ মাস শুরু হওয়ার আগেই সোমবারে মন্দিরে গিয়ে শিব পূজা দিয়েছেন মিমি চক্রবর্তী। সাদা সালোয়ার-কামিজ পরে মন্দিরে গিয়েছিলেন এই নায়িকা। রঙিন ফুলের গুচ্ছ। এ দিন তিনি নিষ্ঠাভরে শিবলিঙ্গ দুধ দিয়ে গোসল করান। শিবলিঙ্গ সাজিয়ে দেন ধুতরা ফুলে। এবং পাঁচ রকম ফল দান করেন দেবতার উদ্দেশ্যে।

 

ভারতীয় গণমাধ্যমের তথ্য, ‘ টলিউড জানে মিমির শিবভক্তির কথা। পশুপ্রেম এবং স্রষ্টা-ভক্তির কারণে তিনি আমিষ খাবার ছেড়েছেন। মিমি মাছ, মাংস খান না! তার বাড়িতেও শিব লিঙ্গ রয়েছে। প্রতি শিব রাত্রিতে সেখানে পূজা দেন। পাশাপাশি, মন্দিরেও যান। এ ছাড়া, তার হাতে রয়েছে নৃত্যরত নটরাজের উল্কি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।