Thursday, 3 September 2026
শিরোনাম
বিনোদন

দ্বিতীয় সন্তানের মা হলেন সোনম কাপুর

admin • 30 Mar 2026, 12:46 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
দ্বিতীয় সন্তানের মা হলেন সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনম কাপুর দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেলেন। ২৯ মার্চ অভিনেত্রীর কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। প্রথম সন্তান জন্মের চার বছরের মাথায় আবার মা হওয়ায় আবেগে ভাসছেন সোনম কাপুর ও আনন্দ আহুজা।

সামাজিকমাধ্যমে নিজেই এই সুখবর দেন অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর। সোনম লেখেন, ‘সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি আর আনন্দ ২৯ মার্চ আরও একবার পুত্রসন্তানের মা-বাবা হলাম।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের পরিবার এখন আরও একটু বড় হয়ে গেল। ছোট্ট সোনার আগমনে আমরা খুশির জোয়ারে ভাসছি। বড় ছেলে বায়ু ওর ছোট ভাইকে স্বাগত জানাতে পেরে খুব খুশি। এই নতুন প্রাণ আমাদের পরিবারকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এবার আমরা চারজন জীবনের আরও এক নতুন গল্প লিখব।’

মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই শুভেচ্ছায় ভাসছেন সোনম। ইন্ডাস্ট্রির সতীর্থ ও অনুরাগীরা শুভেচ্ছায় সিক্ত করছেন অভিনেত্রীকে। করিনা কাপুর, রিয়া কাপুর, হুমা কুরেশিসহ অনেকেই লাল হৃদয়ের ইমোজি দিয়ে মা ও সদ্যোজাতকে ভালোবাসা জানিয়েছেন।

 

২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনিল-কন্যা সোনম। এরপর ২০২২ সালের আগস্টে তাদের কোল আলো করে আসে প্রথম সন্তান বায়ু। গত বছরের নভেম্বরে দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবরটি প্রথম প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।