Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার লোভ নেই আ.লীগের

admin • 12 Aug 2023, 08:31 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার লোভ নেই আ.লীগের

ক্ষমতায় থেকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দিতে চায়নি, এখন কেনো আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, গ্যাস বিক্রির অঙ্গীকার করে সরকারে আসে বিএনপি। তবে দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার লোভ নেই আওয়ামী লীগের।

আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শনিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা শুরু হয়।

স্বাগত বক্তব্যে শেখ হাসিনা বলেন, সুযোগ থাকার পরও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করেনি। এখন তারা কেনো তত্ত্বাবধায়ক সরকার চাইছে। ভোট চুরি করলে দেশের মানুষ মেনে নেয় না, খালেদা জিয়ার পদত্যাগই তার প্রমাণ।

জাতির কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, আওয়ামী লীগ কী অপরাধ করেছে? বিএনপি কেনো এক দফার কথা বলছে। যারা স্বজনহারা তাদের জবাব কি খালেদা জিয়া দিতে পারবে? বিএনপি দেশের মানুষকে কী দিতে পেরেছে?

আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশকে আবার অন্ধকার যুগে ফেরাতে চায় বিএনপি। বিএনপির অত্যাচারের শিকার দেশের সর্বস্তরের মানুষ। যারা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে তাদের মুখে এখন নীতির কথা শুনতে হয়। তিনি বলেন, বিএনপির মতো অত্যাচারের পথে হাঁটেনি আওয়ামী লীগ। ২১ আগস্টের হামলার আলামত পর্যন্ত রাখতে দেয়নি তারা। এখনও বিএনপির নেতারা আমাকে সরাসরি হত্যার হুমকি দিচ্ছে। কেনো এমন করা হচ্ছে, এর জবাব বিএনপির কাছে চেয়েছেন শেখ হাসিনা।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, কার্যনির্বাহী সভায় জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে মাঠে থেকে কাজ করার জন্য নেতাকর্মীদের বিশেষ বার্তা দেওয়া হবে।

এছাড়া আগের সভায় তৃণমূলের যেসব নেতা অভ্যন্তরীণ কোন্দল ও দ্বন্দ্বের বিষয় দলীয় প্রধানকে অবহিত করেছিলেন সেসব বিষয়েও সভা থেকে নির্দেশনা আসতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।