Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

admin • 07 Jul 2026, 08:03 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী সাত কার্যদিবসের মধ্যে এই তথ্য অধিদপ্তরে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগ থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়। মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত ই-মেইলে তথ্য পাঠাতে বলা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সংখ্যা জানাতে হবে। এ জন্য নির্ধারিত ছক অনুযায়ী তথ্য সংগ্রহ করে দ্রুত অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অধিদপ্তরের নির্ধারিত ছকে কতজন পুরুষ ও নারী প্রধান শিক্ষক এবং কতজন পুরুষ ও নারী সহকারী শিক্ষক অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, তা পৃথকভাবে উল্লেখ করতে হবে। পাশাপাশি অনুপস্থিত শিক্ষকদের মধ্যে কারা দুই বছর পর্যন্ত এবং কারা দুই বছরের বেশি সময় ধরে কর্মস্থলে নেই, সেটিও আলাদাভাবে জানাতে বলা হয়েছে।

এ নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য দেশের সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।