Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশের মোট ভোটার কত জানাল নির্বাচন কমিশন

admin • 21 Jan 2024, 06:58 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেশের মোট ভোটার কত জানাল নির্বাচন কমিশন

দেশে এখন মোট ভোটার ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন ও নারী ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৯২৪ জন।

 

রোববার (২১ জানুয়ারি) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভোটার বেড়েছে ২০ লাখ ৮৬ হাজার ১৬১ জন। সেখানে নারী ৭ লাখ ৬৫ হাজার ৬৯০ জন, পুরুষ ১৩ লাখ ২০ হাজার ৩৯৬ জন এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ৭৫ জন।

 

সচিব জানান আগামী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।