Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশের ইতিহাসে এখনও কোনো নারীর ফাঁসির দণ্ড কার্যকর হয়নি :কারা মহাপরিদর্শক

admin • 18 Nov 2025, 06:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেশের ইতিহাসে এখনও কোনো নারীর ফাঁসির দণ্ড কার্যকর হয়নি :কারা মহাপরিদর্শক
অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। গতকাল সোমবার পর্যন্ত দেশের সব কারাগারে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামির সংখ্যা দুই হাজার ৫৯৪। তাদের মধ্যে নারী ৯৪ জন। বাকিরা পুরুষ। তবে স্বাধীনতার পর দেশের ৫৪ বছরের কারা ইতিহাসে এখনও কোনো নারীর ফাঁসির দণ্ড কার্যকর হয়নি। কারা সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ব্যাপারে সোমবার রাতে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, অনেকে মনে করেন ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে কনডেম সেলে রাখা হয়।
আমরা মৃত্যুদণ্ডাদেশ বন্দিদের সেলে রাখি। কোনো সেলে একজন থাকেন, আবার কোনো সেলে একাধিক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি থাকেন। তবে দেশে এখনও কোনো নারী আসামির ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হয়নি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।