Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশে যেকোনো মুহূর্তে জরুরি অবস্থা জারির খবরটি 'গুজব'

admin • 24 Mar 2025, 04:11 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেশে যেকোনো মুহূর্তে জরুরি অবস্থা জারির খবরটি 'গুজব'

দেশে যেকোনো মুহূর্তে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সোমবার (২৪ মার্চ) সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে SOP (Standard Operating Procedure) স্বাক্ষর শেষে তিনি এ তথ্য জানান।

 

এর আগে রোববার (২৩ মার্চ) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে যেকোনো সময় দেশে জরুরি অবস্থা জারি হতে পারে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, বিষয়টি গুজব। এটা নিয়ে মন্তব্য করার কিছু নেই।

 

তিনি বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা স্থিতিশীল রয়েছে। রাজধানীর সর্বত্র পুলিশের চলমান তৎপরতা তদারকি করা হচ্ছে। ঈদের সময়ও নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।