Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ১৫, ৬২৬ মেগাওয়াট

admin • 18 Apr 2023, 10:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ১৫, ৬২৬ মেগাওয়াট

বিদ্যুৎ উৎপাদনে ফের নতুন রেকর্ড অর্জন করল বাংলাদেশ। আজ রাত ৯টায় দেশে ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

 

মঙ্গলবার (১৮ এপ্রিল) এ তথ্য জানায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

 

গতকাল সোমবার বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট। তার আগে ১৩ এপ্রিল ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মাইলফলক অর্জন করে।তবে আজকের বিদ্যুৎ উৎপাদন তা ছাপিয়ে নতুন রেকর্ড স্থাপন করলো।

 

এ নিয়ে চলতি সপ্তাহেই তিনদিন নতুন রেকর্ড হলো বিদ্যুৎ উৎপাদনে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।