Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

admin • 05 Apr 2023, 10:20 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ। বুধবার (০৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

 

বিমানবন্দরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

 

বঙ্গভবন প্রেস উইং এসব তথ্য নিশ্চিত করেছেন। গত ২৮ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।