Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু,হাসপাতালে ১১৮৬

admin • 16 Oct 2024, 09:29 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু,হাসপাতালে ১১৮৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

বুধবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬৭, ঢাকা উত্তর সিটিতে ৩০৯, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৭, খুলনা বিভাগে ১০৪ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪১, রংপুর বিভাগে ১৪ এবং সিলেট বিভাগে চারজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৪৫ হাজার ৯৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের এ সময় পর্যন্ত ডেঙ্গুতে ২২৬ জনের মৃত্যু হয়েছে।

 

এছাড়া গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১ হাজার ৭০৫ জন মারা যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।