Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

দেশে করোনায় আরও ২ মৃত্যু, শনাক্ত ৩৮

admin • 14 Nov 2022, 05:09 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেশে করোনায় আরও ২ মৃত্যু, শনাক্ত ৩৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৩৮ জনের দেহে। সোমবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৬৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ১৩৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৯২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।

 

দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৬ হাজার ২০৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৯ জনের। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ৯২২ জন।

 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশ প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।