Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

দেশব্যাপি টহলে র‌্যাবের ৪২৮ দল

admin • 29 Nov 2023, 10:20 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেশব্যাপি টহলে র‌্যাবের ৪২৮ দল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও খালেদা জিয়াসহ কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তির দাবিতে আজ বিএনপির অষ্টম দফার ২৪ ঘণ্টার অবরোধ চলছে। এমন পরিস্থিতিতে সারাদেশে মোতায়েন করা হয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৪২৮ টহল দল।

 

বুধবার (২৯ নভেম্বর) ভোর থেকে শুধু রাজধানীতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে ১৪০টি টহল দল। এ তথ্য নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

 

তিনি জানান, নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনের ক্ষেত্রে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‌্যাব।

 

আ ন ম ইমরান খান আরও জানান, যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে।

 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল। এমন পরিস্থিতিতে সারাদেশে মোতায়েন করা হয়েছে র‌্যাবের ৪২৮ টহল দল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।