Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশকে জাহান্নামের সঙ্গে তুলনা করে শপথ ভেঙেছেন বিচারপতি: অ্যাটর্নি জেনারেল

admin • 10 Oct 2023, 08:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেশকে জাহান্নামের সঙ্গে তুলনা করে শপথ ভেঙেছেন বিচারপতি: অ্যাটর্নি জেনারেল

দেশকে জাহান্নামের সঙ্গে তুলনা করা বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ শপথ ভঙ্গ করেছেন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। এ বিষয়ে গণমাধ্যমে আসা বিভিন্ন প্রতিবেদন মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে অবহিত করেছেন তিনি। জানতে চাইলে যুগান্তরকে আমিন উদ্দিন জানান, উচ্চ আদালতের একজন বিচারপতি হিসেবে তিনি (ইমদাদুল হক আজাদ) শপথ করেছেন- সংবিধান ও আইন সংরক্ষণ করবেন এবং রাগ অনুরাগের বশবর্তী না হয়ে সবার প্রতি সমান আচরণ করবেন। এই অঙ্গীকার থেকে কখনো বিচ্যুত হবেন না। কিন্ত বিচারপতি ইমদাদুল হক আজাদ মামলার শুনানিতে দেশকে জাহান্নামের সঙ্গে তুলনা করে শপথ ভঙ্গ করেছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাষ্ট্রের একজন প্রধান আইন কর্মকর্তা হিসেবে বিষয়টি আমি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে অবহিত করেছি।

প্রসঙ্গত, মঙ্গলবার বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আদিলুর ও নাসিরের করা আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানিতে ‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ বলে রাষ্ট্রপক্ষের উদ্দেশে মন্তব্য করেন আদালত। বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের একক বেঞ্চ এ মন্তব্য করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।