Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেবীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ব্যাটারিচালিত ভ্যান প্রদান

admin • 16 Mar 2026, 10:00 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ব্যাটারিচালিত ভ্যান প্রদান

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (দিনাজ-৬৪) দেবীগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে এক অসচ্ছল ভ্যানচালককে ব্যাটারিচালিত ভ্যান প্রদান করা হয়েছে।

 

রবিবার (১৫ মার্চ) বিকেলে দেবীগঞ্জ উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার হঠাৎপাড়া এলাকার বাসিন্দা ৭৫ বছর বয়সী ভ্যানচালক মো. সুলতান আলীর হাতে এই ভ্যান তুলে দেওয়া হয়।

 

আয়োজকরা জানান, সুলতান আলী দীর্ঘদিন ধরে প্যাডেল চালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বয়সের ভারে সেই ভ্যান চালানো তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছিল। এছাড়া এলাকায় অধিকাংশ ভ্যান এখন ব্যাটারিচালিত হওয়ায় তিনি যাত্রীও কম পেতেন এবং ভাড়াও কম পেতেন। এতে তার পরিবারের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছিল।

 

এ অবস্থায় তার জীবিকা সহজ করতে মানবিক সহায়তার অংশ হিসেবে তাকে একটি ব্যাটারিচালিত ভ্যান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির মাওলানা মো. ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবুল বাশার বসুনিয়া।

 

দেবীগঞ্জ উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মশিউর রহমানের সৌজন্যে ভ্যানটি প্রদান করা হয়। ভ্যানটি পেয়ে সুলতান আলী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, নতুন এই ভ্যান তার জীবিকা নির্বাহকে সহজ করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।