Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেবীগঞ্জে অসহায় শ্রমিকের হাতে ব্যাটারি চালিত ভ্যান তুলে দিল শ্রমিক ইউনিয়ন

admin • 25 Nov 2025, 05:54 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে অসহায় শ্রমিকের হাতে ব্যাটারি চালিত ভ্যান তুলে দিল শ্রমিক ইউনিয়ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এক শ্রমিকের মাঝে ব্যাটারি চালিত ভ্যান বিতরণ করেছে দেবীগঞ্জ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। সোমবার (২৪ নভেম্বর) রাত ৯ টায় দেবীগঞ্জ পৌরসভার প্রশিকা সংলগ্ন দেবীগঞ্জ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিস চত্বরে ভ্যান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

দেবীগঞ্জ উপজেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবুল বাশার বসুনিয়া।

 

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল বাসেত ও সেক্রেটারি বেলাল হোসেন, দেবীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাসেল ইসলাম প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে আবুল বাশার বসুনিয়া বলেন, ভ্যান শ্রমিকদের কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমজীবী মানুষের স্বাবলম্বিতা নিশ্চিত করতে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত থাকবে।

 

সমাপনী বক্তব্য দেবীগঞ্জ রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, শাহিন ইসলাম একজন প্রান্তিক শ্রমিক। তাকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে আমরা এগিয়ে এসেছি। ভ্যানটি পেয়ে তিনি আবারও নতুন করে পরিবারকে নিয়ে স্বপ্ন দেখতে পারবেন। পরে উপস্থিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে শাহিন ইসলামের হাতে ব্যাটারি চালিত ভ্যানটি তুলে দেন।

 

ভ্যান পেয়ে শাহিন ইসলাম আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।