টঙ্গী বিসিক হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় দুষ্টুমি করে পায়ুপথে কম্প্রেসারের হাওয়া ঢুকিয়ে দেয়ায় এক সহকর্মী শ্রমিককের মৃত্যু ঘটেছে। তার নাম গোলাম রাব্বী (১৮)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিন মিয়া (১৮) নামের অপর এক সহকর্মীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ পুলিশ।
রবিবার (৩০ নভেম্বর) টঙ্গী পুলিশ এই তথ্য জানায়। কারখানার ম্যানেজার নুরুন্নবী তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, "ঘটনা সঠিক"।
নিহত গোলাম রাব্বী ঢাকা উত্তরার তুরাগ থানার গুরগুল্লার মোড় এলাকার মামুন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত রবিন মিয়া নেত্রকোনা জেলার বরকপন গ্রামের সবুজ মিয়ার ছেলে। তারা টঙ্গী বিসিকের হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিক। কমপ্রেসার মেশিনের বাতাস দিয়ে দুষ্টুমি করার সময় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পুলিশ জানায়, কারখানা চলমান অবস্থায় আসামি রবিন এয়ার কম্প্রেসার দিয়ে বাতাস দেওয়ার সময় অসাবধানতাবশত সহকর্মী রাব্বীর পরিহিত প্যান্ট ভেদ করে বাতাস পায়ুপথের ভেতরে প্রবেশ করে।
এতে রাব্বী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে মারা যায়। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় অভিযুক্ত রবিনকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।





